ilmstudies.com

সহীহ ইসলামী ইলম সহজভাবে শিখুন

কুরআন, হাদিস, সুন্নাহ ও ফিকহ—প্রমাণসহ দলিলের আলোকে ইলম শিখি, আমলে আনি

ILM Studies একটি দ্বীনি শিক্ষা উদ্যোগ, যেখানে সাধারণ মুসলমানদের জন্য সহীহ ইসলামী ইলম সহজ, পরিষ্কার ও বাস্তবমুখীভাবে উপস্থাপন করা হয়—যেন জ্ঞান শুধু জানার মধ্যে না থাকে, বরং জীবনে বাস্তবায়িত হয়।

সহীহ ও দলিলসহ ইলম

সহজ ও বাস্তব ব্যাখ্যা

সরাসরি প্রশ্ন করার সুযোগ

Islamic Online Institute

ILM Studies–এ আপনাকে স্বাগতম

আসসালামু আলাইকুম। ILM Studies মূলত একটি দ্বীনি শিক্ষা ও দাওয়াহমূলক উদ্যোগ, যার লক্ষ্য হলো—সহীহ ইসলামী ইলম সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া। আজকের সময়ে অনেকেই দ্বীনের ব্যাপারে বিভ্রান্ত। কোথায় সহীহ, কোথায় ভুল—তা বোঝা কঠিন হয়ে পড়েছে। এই বাস্তবতা থেকেই ILM Studies–এর যাত্রা। এখানে কুরআন, হাদিস, সুন্নাহ, ফিকহ ও প্রয়োজনীয় মাসআলা–মাসায়েল প্রামাণসহ উপস্থাপন করা হয়, যেন মুসলমান হিসেবে আমাদের আমল শুদ্ধ হয়।
হাজারো মানুষ নিয়মিত দ্বীনি কনটেন্ট পাচ্ছেন

আপনার গতিতে
দক্ষতা অর্জন করুন

ইসলামী ইলমকে সহজভাবে উপস্থাপনই আমাদের লক্ষ্য

আমরা যেসব বিষয়ের উপর কাজ করি

আমরা কার্যকর আরবি ও কোরআন সেবা প্রদান করি

বিশুদ্ধ কুরআন শিক্ষা
সঠিক পদ্ধতিতে

রোজা ও ইবাদত সঠিকভাবে পালন করার জন্য বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়। এতে দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ, নিয়মাবলী ও প্রয়োজনীয় দিকনির্দেশনা সহজ ভাষায় বোঝানো হয়, যাতে শিক্ষার্থীরা সহজেই তা অনুসরণ করতে পারে।

হাদিস ও সুন্নাহর
সহীহ ব্যাখ্যা

প্রমাণভিত্তিক হাদিস ও সুন্নাহের ব্যাখ্যা প্রদান করা হয় যা শিক্ষার্থীদের সঠিক ধারনা গড়ে তোলে। এতে মূল বিষয়গুলোকে সংক্ষিপ্ত, পরিষ্কার এবং বাস্তব উদাহরণের মাধ্যমে বোঝানো হয়, যেন জ্ঞান কার্যকরভাবে প্রয়োগযোগ্য হয়।

রোজা ও ইবাদত
সংক্রান্ত দিকনির্দেশনা

দৈনন্দিন জীবনে রোজা ও অন্যান্য ইবাদত সহজভাবে প্রয়োগের উপায় শেখানো হয়। এতে নিয়মাবলী, প্রয়োগের পদ্ধতি এবং প্রাসঙ্গিক উদাহরণ দেওয়া হয়, যাতে শিক্ষার্থী তাদের ইবাদত আরও অর্থপূর্ণ ও সহীহভাবে পালন করতে পারে।

হাফেজ মাওলানা মুফতি মুফাসসির ও মুহাদ্দিস সায়াদ আব্দুল্লাহ

হাফেজ মাওলানা মুফতি মুফাসসির ও মুহাদ্দিস সায়াদ আব্দুল্লাহ একজন কুরআন–হাদিস ও ফিকহভিত্তিক ইসলামী শিক্ষাবিদ ও দাঈ। তিনি মাত্র ৮ মাসে কাকরাইল মারকাজ মাদ্রাসা থেকে হিফজে কুরআন সম্পন্ন করেন। তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারী, চট্টগ্রাম থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন এবং ফিকহ ও ইফতা বিষয়ে বিশেষ দখল অর্জন করেন। পরবর্তীতে তিনি উচ্চতর ইসলামী গবেষণার জন্য মিশরের আল-আজহার ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন—যা বিশ্বব্যাপী ইসলামী জ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে স্বীকৃত। দীর্ঘদিন ধরে তিনি কুরআন, হাদিস, সুন্নাহ ও ফিকহভিত্তিক দাওয়াহ ও শিক্ষাদানে নিয়োজিত।

999+

Active Students

WHAT WE OFFER

কেন ILM Studies?

সহীহ আকিদা ও
বিশুদ্ধ ইলম

সঠিক বিশ্বাস ও সঠিক জ্ঞান অর্জনের উপর জোর, যাতে শিরক বা ভুল ধারনার থেকে দূরে থাকা যায়।

দলিলভিত্তিক
আলোচনা

যেকোনো বিষয় আলোচনা করার সময় কোরআন, হাদিস বা প্রমাণসমৃদ্ধ উৎসের ওপর ভিত্তি করে বক্তব্য রাখা।

সহজ ভাষা ও
বাস্তব উদাহরণ

জটিল বিষয় সহজ ভাষায় বোঝানো এবং দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করা।

বিভ্রান্তি থেকে মুক্ত
থাকার চেষ্টা

অবান্তর তথ্য বা ভুল ধারণা থেকে দূরে থেকে পরিষ্কার ও নির্ভরযোগ্য জ্ঞান গ্রহণের প্রচেষ্টা।

TESTIMONIAL

Student’s Review